নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় "ইন্টার টি গার্ডেন ফুটবল টুর্নামেন্ট" অনুষ্ঠিত হচ্ছে দলগাঁও ফুটবল ময়দানে ।
জানা গেছে, এই "ইন্টার টি গার্ডেন ফুটবল টুর্নামেন্ট"-এ ১৪ টি পুরুষের দল ও ৫ টি মহিলাদের দল মিলে মোট ১৯ টি দল অংশ গ্রহন করে । গত বৃহস্পতিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয় এবং শুক্রবারই ছিল এর শেষ দিন ।
এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মধক্ষ্য সন্তোষ বর্মন, দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খারিয়া সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার জানান, "দুদিন ব্যাপী এই "ইন্টার টি গার্ডেন ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হচ্ছে দলগাঁও ফুটবল ময়দানে । অংশগ্রহণ কারী প্রত্যেক টিমকে জার্সি ও ফুটবল দেওয়া হবে । এই টুর্নামেন্ট থেকে যে পুরুষের দল ও মহিলার দল চ্যাম্পিয়ন হবে, তারা জেলায় খেলতে যাবে ।'

No comments:
Post a Comment