নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে এটিএম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ মহিলাদের ভ্যানিটি ব্যাগ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম ইমাম উদ্দিন। তার বাড়ী ইসলামপুর থানার ধানতলা এলাকায়। তার বাড়ী থেকে তাকে আটক করা হয় এবং সেখান থেকেই উদ্ধার হয় এই সামগ্রী।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত ব্যক্তির সঙ্গে আর দুজন রয়েছে। কিন্তু তারা নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

No comments:
Post a Comment