দোলের আগেই রঙ খেলায় মেতে উঠলেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পড়ুয়ারা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

দোলের আগেই রঙ খেলায় মেতে উঠলেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের পড়ুয়ারা




নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : দোল উৎসবের আগেই বসন্ত উৎসব পালিত হল তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে। বন্ধুদের রং দিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবে মেতে উঠলেন কলেজের ছাত্র-ছাত্রীরা। এই বসন্ত উৎসবকে ঘিরে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়বার মত।

বৃহস্পতিবার তুফানগঞ্জ মহাবিদ্যালয় এর পরিচালনায় এবং বাংলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল। বন্ধু-বান্ধবীদের রং দিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপিত হল তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে। এই উৎসবে মেতে উঠলেন মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।

এবিষয়ে মহাবিদ্যালয়ের ছাত্রী সাগরিকা দেবনাথ, ছাত্র সুরজিৎ বসাক বলেন, "এই মহাবিদ্যালয়ের আমরা সবাই একটা পরিবার। বন্ধু বান্ধবীরা সবাই মিলে একসাথে রং খেলছি, ভালো লাগছে। দোল উৎসব উপলক্ষ্যে কলেজ বন্ধ থাকে, তাই আবির খেলা হয় না। কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, বসন্ত উৎসবের বেশ কয়েকদিন বাকি থাকলেও বসন্ত উৎসব উপলক্ষ্যে এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তাই আজ আমরা বন্ধুদের সঙ্গে বসন্ত উৎসব পালন করতে পারছি।"

No comments:

Post a Comment

Post Top Ad