বিজেপি কর্মীরা এলাকায় ঝামেলা করলে গরু পেটানোর নিদান দিলেন এবার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার পূর্ববর্ধমানের আউশগ্রামের মোরবাঁধে এনআরসি ও সিএএ -র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল।সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আউশগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।
তিনি বলেন ২১ বিধানসভা নির্বাচনে বিজেপি বাইরে থেকে আরএসএসের লোক এনে ভুল বোঝাবে।আপনারা ভুল করবেন না। বাংলায় মমতা থাকলে কিচ্ছু হবে না।২৩০ থেকে ২৫০ টা সিট পাবে মমতা।কলকাতার অমিত শাহের মিটিংয়ে গুলি মারো বলেছে।আমরা ডাংয়ের বেরি মারবো।
পাশাপাশি এদিন রেশন ডিলারদের কড়া হুঁশিয়ারি দেন অনুব্রত। তিনি বলেন সপ্তাহে চারদিন রেশন দোকান খোলা রাখতে হবে। একজন সারা মাসের রেশন একদিনে তুলতে পারবে।না দিলে বিডিওকে বলবেন।

No comments:
Post a Comment