২১ দিন লকডাউন; শিলিগুড়ির বাজারে খাদ্য মজুদ করতে জনগণের ঢল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

২১ দিন লকডাউন; শিলিগুড়ির বাজারে খাদ্য মজুদ করতে জনগণের ঢল




নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৪ মার্চ: করোনা ভাইরাসের ভয়াবহ গ্রাসে ইতিমধ্যেই বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল অব্যাহত। ইতিমধ্যেই দেশে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্তের সংখ্যা ৫১৯।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশ জুড়ে ২১ দিন লকডাউন ঘোষণা করেন। তার আগেই মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র লকডাউনের ঘোষণা করেন। এরপর থেকেই শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য মজুদ করতে জনতার ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘক্ষণ ধরে মুদিখানা দোকানে লাইন দিয়ে সবাই খাবার মজুদ করে যাচ্ছেন। যেন জন জোয়ার নেমেছে শিলিগুড়ির বাজারে

No comments:

Post a Comment

Post Top Ad