করোনার প্রকোপে আমরা এই মুহূর্তে ভয়ে আড়ষ্ট, এককথায় আমরা দিক বিদিক জ্ঞান শূন্য। আর করোনা মোকাবেলায় এবার আরও কঠিন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য জুড়ে সর্বত্র লকডাউন করা হয়েছে। আর এইবার আজ রাত ১২ টা থেকে গোটা দেশ লকডাউন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "হাত জোড় করে বলছি, কেউ ঘর থেকে বেরোবেন না। আমি বলেছিলাম আপনাদের থেকে কিছু সপ্তাহ চাইব। সেই মত ২১ দিন পর্যন্ত সকলের ঘর থেকে বেরোনো পুরোপুরি নিষিদ্ধ করা হল। অর্থাৎ ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। তিনি বলেন, যে যেখানে আছেন সেখানেই থাকুন, কেউ ঘর থেকে বাইরে আসবেন না। এই ২১ দিন যদি আপনারা না মানেন, এই ২১ দিন যদি না সামলানো যায়, তবে দেশ ২১ বছর পেছনে চলে যাবে।"
তাঁর সংযোজন, "করোনা ভাইরাসের সাইকেল ভাঙার জন্য এই তিন সপ্তাহ ঘরে থাকা খুব প্রয়োজন।" দেশের সকল নাগরিকদের নিরাপত্তা ও জীবনের কথা চিন্তা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। এই কয়েকদিন ঘরের বাইরে বেরোনোর কথা ভুলে যাবেন। এইসময় গুজব খুব দ্রুত ছড়ায়। কোনও গুজবে কান দেওয়ার আগে সাবধান হবেন।"
তবে জরুরি পণ্য সংগ্ৰহে ছাড় থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে। ওষুধ মজুদ করে রাখার প্রবনতা ত্যাগ করতেও বলেছেন প্রধানমন্ত্রী।

No comments:
Post a Comment