বিগ ব্রেকিং : করোনার ঘোরের মাঝেই নতুন ভাইরাস হান্টার আক্রমণ; চীনে মৃত ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

বিগ ব্রেকিং : করোনার ঘোরের মাঝেই নতুন ভাইরাস হান্টার আক্রমণ; চীনে মৃত ১





প্রাণঘাতী করোনা ভাইরাসের মতো হান্টা নামের আরও একটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত একজন মারা গেছেন। সোমবার চীনের ইউনান প্রদেশের হান্টা ভাইরাসে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়,চীনের শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। এ জন্য ওই বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত এই ভাইরাস। ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে এটি। আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়।

শোনা যাচ্ছে যে, ওই ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি কাজ করার জন্য শান্ডোং প্রান্তে যাচ্ছিল। তাঁর সাথে বাসে থাকা অন্যান্য ৩২ জনের নমুনা যাচাই করা হয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস অনুযায়ী, এই ঘটনা সামনে আসতেই চারিদিকে আতঙ্কের সৃষ্টি হয়।

তবে বিশেষজ্ঞদের মতে করোনার মতো ঘাতক ভাইরাস না এই হান্টা ভাইরাস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার মতো হাওয়া অথবা নিঃশ্বাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে না। তবে ইঁদুর অথবা কাঠবেড়ালির মতো প্রাণীদের সংস্পর্শে আসলে এই ভাইরাস আক্রমণ করতে পারে। 

No comments:

Post a Comment

Post Top Ad