করোনা আতঙ্ক; সংবাদপত্র স্পর্শ করা কী নিরাপদ! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

করোনা আতঙ্ক; সংবাদপত্র স্পর্শ করা কী নিরাপদ!







করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে কোন কিছু ধরার ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে। কারণ হাত থেকেই এটি বেশি ছড়ায়। তাই মুখ-নাক-চোখে হাত না দিতে ও বার বার হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুতে বলা হচ্ছে। এ সতর্কতার কারণে মানুষ কোনও  কিছু ধরার ক্ষেত্রে আতঙ্কবোধ করছেন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের এই জরুরি পরিস্থিতিতে দৈনিক পত্রিকা তাদের পাঠকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদপত্র টিম পাঠকদের সর্বশেষ সংবাদ দিতে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আর ছাপা সংবাদপত্র কভিড-১৯ জীবানু বহন বা ছড়ায়ও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সংবাদপত্রের মতো কোন কিছু গ্রহণ করা নিরাপদ। বাণিজ্যিক পণ্য ধরার মাধ্যমে কোনও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। টাইমস অব ইন্ডিয়া।

আধুনিক যুগে সংবাদপত্রে ছাপানোর বর্তমান যে প্রযুক্তি তা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়। এটি হাতের স্পর্শ ছাড়াই করা হয়। সংবাদপত্র হকাররাও সম্পূর্ণরূপে দূষণমুক্ত হয়ে কাজ করেন। তাই বৈশ্বিক এ দুর্যোগকালে আশঙ্কামুক্তভাবে সংবাদপত্র পাঠে বাধা নেই পাঠকদের।

No comments:

Post a Comment

Post Top Ad