এঁথেলবাড়ি থেকে মাদারিহাট পর্যন্ত ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ক্রমশই হয়ে উঠেছে মৃত্যুু ফাঁদ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

এঁথেলবাড়ি থেকে মাদারিহাট পর্যন্ত ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ক্রমশই হয়ে উঠেছে মৃত্যুু ফাঁদ




নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের এঁথেলবাড়ি থেকে মাদারিহাট পর্যন্ত কুড়ি কিলোমিটার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে যে মৃত্যুু ফাঁদ হয়ে উঠেছে তা আরও একবার প্রমাণিত হল রাঙ্গালীবাজনায়। ওই দিন বিকেল সোয়া তিনটে নাগাদ রাঙ্গালীবাজনা চৌমাথা পার করার সময় খাদিমুল ইসলাম (৭৮) নামের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে পিষে দেয় শিলিগুড়িগামী একটি দশ চাকার লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদিমুল বাবুর। তিনি আলিপুরদুয়ারের সাংবাদিক মোস্তাক মোরশেদ হোসেনের বাবা।

গত ২৯ মাসে ওই এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক লরিটি সিগনাল ভেঙে বেপরোয়া ভাবে ছুটে আসার দরুন ওই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ। মাদারিহাট থানা ঘাতক লরিটিকে আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে লরির চালক ও খালাসিকে।                

No comments:

Post a Comment

Post Top Ad