নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস উৎসব অডিটোরিয়ামে বিধানসভা ভিত্তিক কর্মী সভা করল ৬ ই মার্চ।
এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জেলার সমস্ত বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। এদিন এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, "সামনেই পৌরসভা, নির্বাচন প্রত্যেকটি পৌরসভা ভিত্তিক যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন, যারা টিকিট চান না, চান শুধু সম্মান তাদের পাঁচ জন করে নাম পাঠান এই বলে পৌরসভার পৌরপতিদের নির্দেশ দেন তিনি। তাদের নিয়ে কমিটি গঠিত হবে।"
এদিনের বক্তৃতায় রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, "বহু কর্মী আছেন যারা পদ চান না, যারা টিকিট চান না, কিন্তু সম্মান চান। সামনে পৌরসভার নির্বাচন আছে সেই বিধানসভার চেয়ারম্যানদের বলব ৪-৫ টি করে নাম দিন। আপনাদের পৌরসভা থেকে যারা পদপ্রার্থী নয়, যাদের কোন পোর্টফোলিওর প্রয়োজন নেই, শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য আমরা নির্বাচন পরিচালনার্থে কমিটি তৈরি করে দেব। তাদের কাছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার,রাজনৈতিক খিদে পেশ করতে পারবেন, তাদের নাম জমা দেবেন। আপনারা নাম জমা দেবেন তাদের সাথে বিশ্লেষণের মধ্য দিয়ে ১, ২, ৩, ৪ করে রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে যার হাতে পতাকা তুলে দেবেন, প্রতীক তুলে দেবেন তাঁর সমর্থনে সর্বস্তরের কর্মীরা একযোগে কোমর বেঁধে নেমে পড়বেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেমিফাইনালে আমরা প্রমান করে দেব বাংলায় বিজেপির জায়গা নেই"।

No comments:
Post a Comment