সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করছেন পেট্রোল পাম্প - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করছেন পেট্রোল পাম্প




সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করছেন পেট্রোল পাম্প। মালিক, ম্যানেজার, সুপারভাইজার ও সেলসম্যান সবাই মহিলা। পাম্পের ৮ জন মহিলা কর্মীর মধ্যে ৬ জনই আবার আদিবাসী। কুলটির ইস্কোবাইপাস আলডির এই পেট্রল পাম্পে মহিলাদের স্ব-শাসন ও স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য নিয়েই মহিলাদের এখানে নিয়োগ করেছেন।




 সম্পূর্ণভাবে মহিলারাই পরিচালনা করছেন পেট্রোল পাম্পটি। এই মহিলারা সম বেতনে কাজ করছেন অর্থাৎ পুরুষদেরও যা মাইনে পান, এই মহিলা কর্মচারীরাও সেই মাইনে পাচ্ছেন। এখানে কাজ করে কেউ সংসার চালাচ্ছেন কেউ চালাচ্ছেন কলেজে পড়াশুনার খরচা। এমন একটি কাজ করে সীমানার কুলটির গ্রামীণ এলাকায় নজির গড়লেন ভারত পেট্রোল পাম্পের মালিক শিখাদেবী। পেট্রোল পাম্পটি এলাকায় গান্ধারী বেনি সার্ভিস নামে পরিচিত।




মোটর বাইক, ছোট গাড়ি থেকে হাইবা ডাম্পারে তেল দেওয়ার পাশাপাশি “সেফ ড্রাইভ সেভ লাইফের” প্রচারও চালাচ্ছেন তাঁরা। তেল নিতে আসা প্রত্যেক গ্রাহককে বা বাইক আরোহীকে বলছেন হেলমেট পরতে। এতদিন পুরুষ কর্মচারীরা হেলমেটের পরামর্শ দিলে গাড়ি চালকরা কুকথা বলতো।





এখন এই মহিলা কর্মচারীরা বেশ বিনীতভাবে বলছেন। ফলে অনেকেই হেলমেট কিনে নিরাপত্তা বাড়িয়েছে নিজেদের। এখন এই পেট্রলপাম্প আদর্শ হয়ে উঠেছে । এলাকায় এখন তো অনেক মহিলারা এই কাজে এগিয়ে আসতে চাইছে।  এখন যে সব মহিলা কর্মচারীরা কাজ করছে তাদের তিন মাসের ট্রেনিং দিয়ে নিয়েছেন ।




 সীমান্তবর্তী এলাকায় এরকম একটি নজিরবিহীন কান্ড ঘটিয়েছেন এখানকার মাজি পরিবার। এই মহিলা পরিচালিত পেট্রোল পাম্পটিতে আট ঘণ্টা করে তিন শিফটে কাজ হয় । এখানেও তিনি সঠিক নিয়ম মেনে চলছেন। মহিলারা যে কোন কিছুতেই পিছিয়ে নেই তা এই মহিলা কর্মচারী পরিচালিত পেট্রোল পাম্প এলেই বোঝা যা

No comments:

Post a Comment

Post Top Ad