আদিবাসী শিল্পীদের হারমোনিয়াম বিতরণ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

আদিবাসী শিল্পীদের হারমোনিয়াম বিতরণ






মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে কর্মীসভায় এসেছিলেন গত ৪ মার্চ। মুখ্যমন্ত্রীর জেলা সফরে এসে হারমোনিয়াম বাজিয়েছিলেন বুনিয়াদপুরে। তবে সেই হারমোনিয়ামে সেভাবে সুর উঠছিল না। তাই শুক্রবার জেলাশাসক নিখিল নির্মল  জেলার দু'জন আদিবাসী লোকশিল্পির হাতে হারমোনিয়াম তুলে দিলেন।



জেলা শাসক ছাড়াও এদিন হাজির ছিলেন অর্পিতা ঘোষ সহ অন্যান্যরা উৎসাহী মুখ্যমন্ত্রী সেসময় হারমোনিয়াম শিল্পী কে ডেকে নিয়ে সেই হারমোনিয়াম বাজিয়ে সুর তোলার চেষ্টা করেন। কিন্তু হারমোনিয়াম টি ছিল বহু পুরনো। রিট ভাঙ্গা। সুর তুলতে অসুবিধায় পড়েন মুখ্যমন্ত্রী। যদিও তিনি সেটি বাজিয়েছিলেন। তিনি কর্মী সভার বক্তব্যের  মাঝেও এই বিষয়টি বলেন। পরে তিনি প্রশাসনকে নির্দেশ দেন ওই শিল্পীকে একটি নতুন হারমোনিয়াম কিনে দিতে।



মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার দু দিনের মধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সেদিনের সভায় উপস্থিত দুটি দলকে এদিন দুটি নতুন হারমোনিয়াম তুলে দেন জেলাশাসক নিখিল নির্মল। জেলাশাসকের ভবনে এদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্ডিপুর আদিবাসী ঝুমুর নৃত্য দল এবং চন্ডিপুর মাঝি গাঁওতা ঝুমুর নৃত্য দল কে দুটি হারমোনিয়াম দেয়া হয়। জেলাশাসক ছাড়াওঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী, জেলা তৃণমূল এর দুই কার্যকরী সভাপতি শুভাশিস পাল ও দেবাশীষ মজুমদার।




সেদিন যে আদিবাসী শিল্পীর হারমোনিয়াম মুখ্যমন্ত্রী বাজিয়েছিলেন সেই রেসকা হেমরম এদিন নতুন হারমোনিয়াম পেয়ে খুশি। নতুন হারমোনিয়াম পেয়েই তা বাজিয়ে তিনি দিদির জয়গান করেন।




জেলায় লোক শিল্পীদের নিয়ে কাজ করা সৌরভ রায় জানান জেলায় এ ধরনের 81টি দল রয়েছে। তারা নিয়মিত সরকারি ভাতা পেলেও তাদের পোশাক এবং বাদ্যযন্ত্রের প্রয়োজন রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad