একই বিছানা ভাগ করে নিচ্ছে হাঁস ও মানব শিশু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

একই বিছানা ভাগ করে নিচ্ছে হাঁস ও মানব শিশু






ভয় বা আতঙ্ক জয় করার সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা। ভালোবাসা পেলে জঙ্গলের প্রাণীও পোষ মানতে বাধ্য হয়। পোষ মানার সীমানা অনেক সময় অতিক্রম করে বিশ্বস্ততার কাতারে চলে আসে।
তার উৎকৃষ্ট উদাহারণ কুকুর ও নানা জাতের পাখি। মানুষ-পাখির ভালোবাসা অনেক দেখা গেছে। তবে সম্প্রতি বিছানায় এক বালিশে মানব শিশু ও হাঁস ঘুমানোর বিরল দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ বিশ্ব।
মানব শিশু-হাঁসের ঘুমানোর ভিডিওটি সোনিয়া কসন নামের এক ব্যক্তি ইউটিউবে আপলোড করেছেন। এ পর্যন্ত এক কোটি সাত লাখ ৮২২ জন অনলাইন ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। এতে এক লাখ ২১ হাজার লাইক ও চার হাজার ৪০০ আনলাইক পড়েছে।
ভিডিওতে, ঘি রঙের বিছানায় একটি বালিশে এক শিশুকে ঘুমাতে দেখা যায়। তার পাশে একই বালিশে ঘুমিয়ে রয়েছে একটি হাঁস। এক মিনিটি পাঁচ সেকেন্ডের ভিডিওর প্রথমে শিশু ও হাঁস সামান্য দূরত্ব নিয়ে ঘুমায়। ভিডিওটির অপর অংশে অন্তরঙ্গভাবে শিশু ও হাঁসকে ঘুমাতে দেখা যায়। এক পর্যায়ে তাদের উভয়ের ঘুম ভাঙে।

No comments:

Post a Comment

Post Top Ad