হোলির দিন বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে একই দড়িতে গলায় দড়ি দিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণ দম্পতির। জানা গিয়েছে, তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকত নরেন্দ্র কুমার সিং ও তার স্ত্রী সন্ধ্যা।
জানা গিয়েছে, এমনিতে হাসিখুশি পরিবার কিন্ত মঙ্গলবার সকালে দশটা নাগাদ হঠাৎ নরেন্দ্রর বাবা উত্তর প্রদেশ থেকে বাড়িওয়ালাকে ফোন করে তার ছেলের সম্বন্ধে জানতে চায় এবং তাকে গিয়ে ছেলে কেমন আছে দেখতে অনুরোধ করে। তার কথায় আতঙ্কের ছোঁয়া দেখে বাড়িওয়ালা দৌড়ে আসে।
বাড়িওয়ালা দৌড়ে এসে দরজা বন্ধ দেখে পিছন দিকে উঠে এসে দেখে নরেন্দ্র গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং মাটিতে মৃত অবস্থায় আছে তার স্ত্রী সন্ধ্যা এরপর বেলুড় থানায় খবর যায়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে দেহ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে স্বামী-স্ত্রীর মধ্যে কোন আভ্যন্তরীণ অশান্তির কারণ হতে পারে। জানা গেছে যে মহিলা গর্ভবতী ছিলেন। ফলে, রহস্য আরো ঘনীভূত হয়েছে।

No comments:
Post a Comment