গাড়ির ভিতরে থাকা তুষ বোঝাই বস্তা সরাতেই বেরিয়ে এলো থরে থরে সাজানো হুইস্কি ও বিয়ার। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় খবর আসে জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়ককে ব্যাবহার করে ডুয়ার্স থেকে বিহারে পাচার হচ্ছিলো প্রচুর ভূটানি মদ।
খবর পেয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে মোড় এলাকায় পুলিশ পিছু ধাওয়া করলে জ্যামের সুযোগ নিয়ে গাড়ি ফেলে পালায় ড্রাইভার। এরপর গাড়িতে থাকা তুষ বোঝাই বস্তা সরাতেই উদ্ধার হয় অন্তত ২০ লক্ষ টাকার বে আইনি ভূটান মদ।
ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার তরফে জানানো হয়, হাইওয়ে জ্যামের সুযোগ নিয়ে গাড়ির চালক পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার অবৈধ ভূটান মদ।

No comments:
Post a Comment