রায়দিঘীর মথুরাপুর ২ নং ব্লকের নন্দকুমারপুরে ২০০ জন সিপিআইএম কর্মী ও ১০০ জন বিজেপি কর্মী দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর দলত্যাগী সিপিআইএম বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা দল করে আসছেন, বিনিময়ে দল তাদের পাশে নেই এজন্যই তারা তৃণমূল কংগ্রেসে এসেছেন।
এছাড়াও দিদির উন্নয়ন যজ্ঞে তারা সামিল হতে চান বলে তারা জানিয়েছেন। এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি মনোরঞ্জন পাত্র বলেন "গত লোকসভা নির্বাচনে নন্দকুমারপুরে বেশ কিছু সংখ্যক মানুষ বিজেপি করেছিল। আমরা এসে তাদেরকে দিদির উন্নয়ন সম্পর্কে ভাবাই। তার পর এরা তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন।

No comments:
Post a Comment