মোজার দুর্গন্ধে নাজেহাল! জেনে নিন সমাধান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

মোজার দুর্গন্ধে নাজেহাল! জেনে নিন সমাধান





অতিরিক্ত পা ঘামা খুবই বিরক্তিকর একটি সমস্যা, বিশেষ করে অনেকেরই শীতকালে খুব পা ঘামে। আর ঘেমে যাওয়া পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যার ফলে পায়ে বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে মোজায় পারফিউম বা পাউডার মেখেও লাভ হয় না। জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।
১) সুতির মোজা ব্যবহার করুন।
২) যাদের এমন সমস্যা হয়, তাদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভাল।

৩) মশলাদার (স্পাইসি) খাবার এড়িয়ে চলুন।

৪) সপ্তাহে অন্তত একবার জুতার ভেতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভাল করে কাপড় দিয়ে মুছে নিন।
৫) মাঝে মধ্যে জুতাগুলোকে রোদে দিন।
৬) একই মোজা দু’দিন ব্যবহার করবেন না।
৭) নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম জলে একটু লবণ ফেলে ভাল করে পা ধুয়ে নিন। 
৮) ভাল করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad