শারীরিক চাহিদাই কি সম্পর্কে বিশ্বাসঘাতকতার জন্য একমাত্র দায়ি! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

শারীরিক চাহিদাই কি সম্পর্কে বিশ্বাসঘাতকতার জন্য একমাত্র দায়ি!





প্রেমের বলুন আর দাম্পত্য সম্পর্ক বলুন, নারী-পুরুষ উভয়ের মিলিত প্রয়াশেই টিকে থাকে। আবার যখন এটি ভেঙে যায়, তার দায়টাও দুজনের ওপরেই বর্তায়। অথচ সেসময় একজন আরেকজনকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেরই বিশ্বাস নারীরা এ বিষয়ে পটু। তবে বিশেষজ্ঞরা কিন্তু অন্য বাণী শোনাচ্ছেন। আসুন জানি ওনারা কি বলছেন-

নারীরা পুরুষের চেয়ে বেশি বিশ্বাসী। তারা সাধারণত ভালোবাসার জন্য বিশ্বাসঘাতকতা করেন। অপরদিকে পুরুষরা শারীরিক সম্পর্কের জন্য বিশ্বাসঘাতকতা করেন।
সমাজে এরকম নানা ধরণের ভ্রান্ত ধারণা রয়েছে।
মার্টিন নামের এক লেখক তার এক বইয়ে সমাজে প্রচলিত নারীদের নিয়ে এরকমই কিছু ভিত্তিহীন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। এ নিয়ে কথাও বলেন মার্টিন। বইটির নাম হচ্ছে ‘আনট্রু’ অর্থাৎ অসত্য। এই বইটি লেখার জন্য তিনি ৩০ জন বিশেষজ্ঞের সাহায্য নেন। 
নারীদের নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা সমূহ
১) নারীরা আবেগী বিষয় নিয়ে বিশ্বাসঘাতকতা করে
সমাজে প্রচলন রয়েছে যে, নারীরা আবেগী বিষয় নিয়ে বিশ্বাসঘাতকতা করে। ধারণা করা হয় একটি সম্পর্ক থাকা অবস্থায় যখন আরেকটি সম্পর্কে জড়ায় তখন নারীরা মূলত প্রথম জনকে খুশি করার জন্য আবেগের বিষয়টি কাজে লাগায়। কিন্তু এটি আসলে নারীরা অবলম্বন করে না।
২) নারীরা একাধিক পুরুষের সঙ্গ পেতে চায়
নারীদের বিরুদ্ধে অরেকটি অভিযোগ হল তারা একাধিক পুরুষের সঙ্গ পেতে চায়। কিন্তু এটি আসলে সত্য নয়। নারীরা মূলত একজন পুরুষের কাছ থেকে সর্বাত্মক ভালোবাসা চায়। ওই পুরুষটি তাকে যেন সবসময় ভালোবাসে এবং সুখে-দুঃখে এবং বিপদে-আপদে তাকে সঙ্গ দেয়। গ্রন্থটিতে আরও বেশ কয়েকটি ভ্রান্ত ধারণার অবতারণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad