করোনা আতঙ্ক দেখা গেল বাংলার গর্ব মমতা কর্মসূচিতে। নিজের হাতে কর্মীদের জীবাণু নাশক লোশন দিলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন নিউবারাকপুরের এক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত স্বীকৃতি সম্মেলনে দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দলের বসে যাওয়া কর্মীদের মূল স্রোতে ফেরাতে সংবর্ধনা দেন। সংবর্ধনা শেষে কর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজন সারেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
খাওয়ার আগে মন্ত্রী কর্মীদের হাত জীবাণু মুক্ত করতে জীবাণু নাশক লোশন দেন। মূলত করোনা ভাইরাস আতঙ্কের জেরে কর্মীদের খাওয়ার আগে লোশন দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

No comments:
Post a Comment