আতঙ্কের মাঝেই এল সুখবর, সুস্থ হয়ে উঠছে করোনা আক্রান্ত সেই সদ্যোজাত - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

আতঙ্কের মাঝেই এল সুখবর, সুস্থ হয়ে উঠছে করোনা আক্রান্ত সেই সদ্যোজাত


                                                                                                                        প্রতীকী ছবি


বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ত্রস্ত সকলেই। একাধিক দেশের প্রশাসন এই ভাইরাস প্রতিরোধে গ্রহণ করছে অত্যাধুনিক ব্যবস্থা। পাশাপাশি লাগু করেছে একাধিক নিয়ম। তারই মাঝে পাওয়া গেল সুখবর। লন্ডনে করোনা আক্রান্ত সদ্যোজাত বিপদমুক্ত বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। সব পরীক্ষা করার পরেই নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। তবে এখনও কড়া নজরে রাখা হবে ওই শিশুকে। এমনটাই জানা গিয়েছে।

কয়েকদিন আগেই লন্ডনের নর্থ মিডলসেক্স হাসপাতালে এই শিশুর জন্ম হয়েছিল। জন্মানোর পরেই শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের বেশ কিছু লক্ষণ ডাক্তারেরা লক্ষ্য করেছিলেন। ডাক্তারি পরীক্ষার পরে জানা গিয়েছিল শিশুটি সিওভিডি ১৯ ভাইরাসে আক্রান্ত। শিশুটির মাকে কয়েকদিন আগেই হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার কারণে। মনে করা হয়েছিল তিনি নিউমোনিয়াতে আক্রান্ত। কিন্তু পরীক্ষার পরেই তার শরীরে ওই ভাইরাস পাওয়া গিয়েছিল।

এই ঘটনার পরে অবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। কারণ এই প্রথম এই সদ্যোজাতের শরীরে পাওয়া গিয়েছিল এই ঘাতক ভাইরাস। তারপরেই তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন সুস্থ রয়েছে শিশুটি। তবে তার শারীরিক পরীক্ষা চলছে। এর আগে কেরলের এক তিন বছরের শিশুর শরীরে পাওয়া গিয়েছিল এই ভাইরাস।

তবে একজন সদ্যোজাতের শরীরে কীভাবে এই ভাইরাস প্রবেশ করল তা নিয়ে অবাক বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছেন শিশুটির মা ওই ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাই সেখান থেকে কোনভাবে ওই শিশুটির শরীরে ওই ভাইরাস প্রবেশ করেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad