করোনার কারণে শিলিগুড়ি ইসকনে প্রবেশে পরিবর্তন করা হল নিয়ম - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনার কারণে শিলিগুড়ি ইসকনে প্রবেশে পরিবর্তন করা হল নিয়ম






কোচবিহার রাজবাড়ীর পর এবার কৃষ্ণের আবাসস্থল। এখানেও আতঙ্ক ছড়ালো ভাইরাস।  এই করোনার জেরে শিলিগুড়ি ইসকন মন্দিরে  প্রবেশের কিছু নিয়ম কানুন পরিবর্তন করা হল। জেনে নিন এক নজরে-





সাম্প্রতিক করোনাভাইরাস  কথা চিন্তা করে সমস্ত আন্তর্জাতিক এবং বিদেশি দর্শনার্থীদের আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মন্দিরে প্রবেশ বন্ধ করা হল।





 সমস্ত ভক্তবৃন্দ এবং দর্শনার্থী বৃন্দ যাদের মধ্যে কাশি, শ্বাসকষ্ট, জ্বর প্রভৃতি রোগের লক্ষণ রয়েছে তাদের মন্দিরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিনীত অনুরোধ করা হচ্ছে।





সমস্ত দর্শনার্থীদের গেটের মধ্যেই হ্যান্ডওয়াশ দেওয়া হচ্ছে এবং হাত-পা ভালোমতো ধুয়ে মন্দিরে যাওয়ার জন্য বলা হচ্ছে  এবং কেবলমাত্র মন্দির দর্শন এবং যারা পূজা দেওয়ার উপলক্ষ্যে আসেন তাদের স্বাগত জানানো হচ্ছে এবং অযথা মন্দির চত্বরে ভিড় না জমে সেজন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।




আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানান কৃষ্ণ দাস, জনসংযোগ অধিকারী ইসকন শিলিগুড়ি।

No comments:

Post a Comment

Post Top Ad