রাজার শহর কোচবিহারে এসে রাজার বাড়ী দেখা হবে না, এটা কি হয় কখনও! কিন্তু এখানেও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হল করোনা। এবার করোনা ভাইরাসের আতঙ্কে পর্যটকদের রাজবাড়ীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের প্রবেশ নিষেধ করে কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রাজবাড়ী উদ্যান, রাজবাড়ী মিউজিয়াম সহ রাজবাড়ীর সবচেয়ে আকর্ষনীয় অস্ত্রাগার দেখতে প্রচুর মানুষ কোচবিহারে আসেন।
তাদের উপর রাজবাড়ীতে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করা হল। আর এই সিদ্ধান্তে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে পর্যটন ব্যবসা।

No comments:
Post a Comment