রায়গঞ্জ শহরে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার জেলা যুব তৃণমূলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

রায়গঞ্জ শহরে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার জেলা যুব তৃণমূলের




দেশ জুড়ে করোনা ভাইরাসের জেরে আতঙ্গ ছড়িয়েছে।আতঙ্কের হাত থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ।রাজ্য সরকারের উদ্যোগে সরকারি নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।যাতে বাংলার মানুষ কোন ভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত না হয়।



জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ্য থেকে সচেতনতা মূলক কর্মসূচী থেকে শুরু এই রোগ থেকে দুরে থাকতে কি করনীয় তা  বোঝানো হচ্ছে।এবাতে করোনা ভাইরাস থেকে সাধারণকে রেহাই দিতে অভিনব উদ্যোগ  গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল।



মঙ্গলবার জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পেলের উদ্যোগে রায়গঞ্জ শহরে ক্যাম্প করে সাধারণ মানুষদের মধ্যে মূখ্যের মাক্স,হ্যান্ড ওয়াস ও সচেতনতা মূলক প্রচার পত্র প্রদান করা হয়।



যুব তৃণমূল সভাপতি গৌতম পাল জানান, আজ থকে করোনা ভাইরাস থেকে নিজেকে দুরে সরিয়ে রাখার জন্য মূখের মাক্স,হ্যান্ড ওয়াস সহ সচেতনতা মূলক প্রচার পত্র প্রদান করা হয়।আগামীতে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লক ও শহরে ক্যাম্প করে মাক্স,হ্যান্ড ওয়াস ও সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad