করোনা নিয়ে বিতর্কিত পোস্ট; নেট জনতার চাপে চ্যাপ্টা অমিতাভ বচ্চন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

করোনা নিয়ে বিতর্কিত পোস্ট; নেট জনতার চাপে চ্যাপ্টা অমিতাভ বচ্চন





অমাবস্যার কালো দিনে ভাইরাস বেশি ছড়ায়। এসময় ভাইরাস- ব্যাকটেরিয়া সহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। এমন একটি ট্যুইট করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

সেই ট্যুইট নিয়ে রাজ্যের বিতর্ক হয়ে গেল। বাধ্য হয়ে সেটি মুছে দিলেন বিগ বি।

মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন করা হয়েছে দেশ জুড়ে। রবিবার দেশে পালন করা হয় ‘জনতা কারফিউ’।

তবু তার মাঝে জরুরি পরিষেবা দিচ্ছেন অনেকেই। তাদের জন্য পাঁচ মিনিট হাততালি দেওয়ার কথা বলেন নরেন্দ্র মোদি। ভিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। সঙ্গে ছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাইও।

জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি ট্যুইট করেন। তিনি লেখেন, অমাবস্যার কালো দিনে ভাইরাস, ব্যাকটেরিয়া সহ ক্ষতিকারক শক্তিগুলোর ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর, ঘণ্টা কিংবা হাততালি ওই সব ব্যাকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে।

এর পর অনেকে প্রশ্ন তোলেন, অমিতাভ বচ্চন কীভাবে এ ধরনের ট্যুইট করতে পারেন! নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের ট্যুইট ডিলিট করেন অমিতাভ বচ্চন।

No comments:

Post a Comment

Post Top Ad