গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষ জুড়ে লকডাউন ঘোষণা করার পর থেকে শুরু হলো দেশজুড়ে লকডাউন এর কর্মসূচি। এই লকডাউন কর্মসূচিকে ঘিরে সাধারণ পথ চলতি মানুষদের সচেতন করতে রাজ পথে নামল কোচবিহারের সাংবাদিকরা।
বুধবার শহরের সুনীতি রোড এলাকায় পথচলতি সাধারণ মানুষদের সচেতন করতে কোচবিহারের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা পথে নামলেন। সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন সাংবাদিকরা।

No comments:
Post a Comment