বিগ ব্রেকিং ; ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

বিগ ব্রেকিং ; ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু



করোনা ভাইরাসে ইতালিতে কমছে আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃতের সংখ্যা।  বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দুই দিনের তুলনায় বেড়েছে। তবে নতুন করে করোনায় আক্রান্তের হার কমেছে।




মঙ্গলবার করোনায় ইউরোপের এই দেশটিতে মোট ৭৪৩ জন মারা গেছেন বলে জানিয়েছে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থা। এর ফলে দেশটিতে করোনায় সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৮২০ জনে গিয়ে দাঁড়ালো।




এর আগে করোনায় গত রোববার ৬৫০ জন এবং সোমবার ৬০২ জনের মারা গিয়েছিল।তার আগে শনিবার গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৯৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল ইতালি সরকার। গত ২১ ফেব্রুয়ারি দেশটিতে করোনা রোগী শনাক্ত করার পর সেখানে একদিনে এটিই ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।




 মঙ্গলবার ইতালিতে  নতুন করে ৩৬১২ জনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানা গিয়েছিলো। নতুন সংক্রমণ বৃদ্ধির হার আগের দিনের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম। ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯১৭৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নাগাদ ৮৩২৬ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখন আইসিইউতে আছেন আরও ৩৩৯৬ জন।

No comments:

Post a Comment

Post Top Ad