করোনায় কাঁপছে সারা বিশ্ব। প্রায় সবগুলো দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ দেশেও ছড়িয়েছে এই মারণ ভাইরাস। এমন সময়ে রাবিনা ট্যান্ডনের একটি ভিডিও ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অভিনেত্রীকে মাস্ক পরে ট্রেনে দেখা গেছে।
করোনা সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে নিজের সিট নিজের হাতে পরিষ্কার করতে দেখা গেছে সেই ভিডিওয়। ভিডিওটি শেয়ার করার সময় রাবিনা ক্যাপশনে লিখেছেন, ট্রেনে বসার আগে ভেজা ওয়াইপার দিয়ে সিট মুছে নিয়েছি। তারপর স্যানিটাইজার দিয়ে পুরো কেবিন জীবাণুমুক্ত করেছি, যাতে সংক্রমণ থেকে বাঁচতে পারি। আপনারাও এই উপায় অবলম্বন করতে পারেন।
এদিকে, দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিবেদন লেখা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬২। মৃত্যু হয়েছে মোট ১১ জনের। তবে চিকিত্সায় সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ৪০ জন।

No comments:
Post a Comment