সোনাম কী সত্যিই অসুস্থ! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

সোনাম কী সত্যিই অসুস্থ!






করোনাকে প্রতিরোধ করুন। মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে জনবহুল জায়গা এড়িয়ে চলুন। যেখানে আপনি রয়েছেন, সেখানেই থাকুন। বিশেষ করে এই সময় ট্রেনে যাতায়াতের কথা ভাবেন, তাহলে এখনই তা বাতিল করুন। খুব প্রয়োজন না হলে, প্ল্যাটফর্মে যাবেন না। উঠবেন না ট্রেনে। আপনার একটি পদক্ষেপই আপনার এবং দশ জনের জীবন রক্ষা করবে। এবার এভাবেই করোনা নিয়ে সতর্কতার বার্তা দিলেন সোনম কাপুর। খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সোনম কাপুর। ক্যামেরার সামনে আসার পরই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেন বলিউড অভিনেত্রী। কিন্তু ওই ভিডিওতে সোনমকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে। এমনকি, সোনমের কী হয়েছে নিয়ে প্রশ্ন তুলতেও শুরু করেন কেউ কেউ।

সোনমকে নিয়ে নেটিজেনদের আলোচনার মাঝেই কেউ বলতে শুরু করেন, ভিডিও করার সময় সোনম ক্যামেরার এমন কোনও মোড অন করেছেন, যার ফলে তার ছবি ফিল্টার হয়ে এমন লাগছে। সংশ্লিষ্ট ব্যক্তির ওই কথা শুনে হ্যাঁ বলে সম্মতি জানান সোনম নিজেও।

No comments:

Post a Comment

Post Top Ad