খুব সহজেই বানিয়ে ফেলুন শাহি গোলাপ জামুন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

খুব সহজেই বানিয়ে ফেলুন শাহি গোলাপ জামুন





অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন শাহি গোলাপজাম মিষ্টি। এটি খেতে একদম দোকানের মতোই সুস্বাদু হবে। জেনে নিন রেসিপি।


সিরা তৈরির উপকরণ
জল- ২ কাপ
চিনি- ২ কাপ
এলাচ- ৩টি
জাফরান- সামান্য
গোলাপজল- ১ চা চামচ

মিষ্টির ডো তৈরির উপকরণ
গুঁড়া দুধ- ১ কাপ
ময়দা- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- আধা চা চামচ
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ

ডিম- ১টি

ঘি- ১ টেবিল চামচ

তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
চিনির সিরা তৈরি করার জন্য গোলাপজল বাদে সিরা তৈরির বাকি সব উপকরণ দিয়ে আঁচে বসিয়ে দিন। ফুটে উঠলে গোলাপজল দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার মিষ্টির ডো তৈরির পালা।

প্রথমে সব শুকনা উপকরণ মিশিয়ে নিন। এরপর ডিম ফেটিয়ে মেশান ও ঘি দিয়ে দিন। আঠালো ডো তৈরি হলে অল্প অল্প অংশ নিয়ে গোলাকার করে মিষ্টি বানান। প্যানে পর্যাপ্ত তেল নিয়ে আঁচে বসান। সামান্য গরম হলে একটি একটি করে মিষ্টি দিয়ে বাদামি করে ভেজে নিন।

সিরা আঁচে বসিয়ে দিন। গরম হলে মিষ্টি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে আরও ঘণ্টা দুয়েক ঢেকে রেখে তারপর পরিবেশন করুন মজাদার শাহি গোলাপজাম।

No comments:

Post a Comment

Post Top Ad