ভোররাত থেকে অবিরাম বৃষ্টি ঝরছে মালদা জেলাতে। নাজেহাল জেলাবাসী। জল জমেছে আলু চাষের জমিতে। মাথায় হাত কৃষকদের। এমন অকাল বর্ষণে জেলার অর্থকরী ফসল আম চাষেও ক্ষতির মুখে।
এ বছর আম গাছে ব্যাপক ফলন হয় মুকুলের। কিন্তু বৃষ্টির ফলে আমচাষীরা ক্ষতির আশঙ্কা করছেন। এখনও পর্যন্ত বৃষ্টির কারণে সরকারীভাবে ক্ষতির পরিমান জানা যায় নি।
তবে এই মরসুমে উৎপাদন হওয়া চাষবাস ক্ষতির মুখে তা স্বীকার করে নিয়েছেন জেলার কৃষি আধিকারিক।অকাল বৃষ্টির ফলে ইতিমধ্যে আলু চাষে পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে। এরপর আম চাষও ক্ষতির মুখে পড়ায় জেলার অর্থনীতিতে প্রভাব পড়বে বলে মনে করছে ব্যবসায়ী মহল।

No comments:
Post a Comment