পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দূর্ঘটনার কবলে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, শনিবার উত্তর দিনাজপুর জেলার কুনোর হাইস্কুলের ছাত্র গৌর পাহান ইংরেজি পরিক্ষা দিতে আসার পথে হঠাৎ গাড়ি থেকে পড়ে যায়।আহত অবস্থায় ছাত্রকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিৎসকেরা চিকিৎসা শুরু করেন।
ওই ছাত্রটি কুনোর কালি চরন স্কুলের ছাত্র। পরীক্ষা দিতে আসছিলেন তরঙ্গ পুর নন্দ কুমার বিদ্যালয়ে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, কোমেন্টর অসীম ঘোষ, বিধাযক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ থানা আই সি আশিষ দৌলই, পরিক্ষার ইনর্চাজ থাকা শিক্ষকেরা ও।
প্রাথমিক চিকিৎসার পর ছাত্রটির জ্ঞান আসার পরে নিজে হাতে পরিক্ষা দিতে সক্ষ্মম হয়।সে হাসপাতালের বেড থেকেই ইংরাজি পরীক্ষায় বসে।

No comments:
Post a Comment