এক কিশোরীর সাথে অভব্য আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাভিটা এলাকায়।
অভিযোগ দোলের সময় রং খেলার দিন অভিযুক্ত বিকাশ রায় স্থানীয় এক কিশোরীর সাথে অভব্য আচরণ করে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। ঘটনার পর অভিযুক্ত বিকাশ রায় গা ঢাকা দেয়।
শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত বিকাশ রায়কে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্ত বিকাশ রায় কে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment