শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী ট্রাক টার্মিনালে অসাবধানতাবশত একটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক ট্রাকের সহকারী চালকের। গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ঘটে এই ঘটনা।
নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দীপ সাহা নামে এক ট্রাকচালক ট্রাকেই বসেছিলেন চালকের আসনে, গাড়িটির স্টার্ট হবার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় ট্রাকের সহকারী চালক ট্রাকের নিচে গিয়ে গাড়িটি সচল করার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় আচমকা ট্রাকটি স্টার্ট হয়ে যাওয়ায় সহকারি চালকের উপর দিয়েই উঠে যায় চাকা। দুর্ঘটনায় মৃত্যু হয় সঞ্জীব বাগদির।
এর পর গা ঢাকা দেয় ট্রাকের চালক। ঘটনার তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্ত ট্রাকের চালক সন্দ্বীপ সাহাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করল। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটলেও মৃতের পরিবারের তরফ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সন্দীপ সাহাকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

No comments:
Post a Comment