পথ দূর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে দিলো পরীক্ষা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

পথ দূর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে দিলো পরীক্ষা



শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পথ দূর্ঘটনায় আহত হলো উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ী থানার অন্তর্গত বাঁশদহ এলাকায়।




 জানা গিয়েছে ঘোকসাডাঙ্গা হাই স্কুলের ছাত্র শুভদ্বীপ তালুকদার টোটো করে পরীক্ষা বাঁশদহ থেকে পরীক্ষা সেন্টার আটপুকুরী হাই স্কুলের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ টোটোটি উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।




কোচবিহার জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্মআহ্বায়ক মানষ ভট্টাচার্য এবিষয়ে বলেন, "দুর্ঘটনা কবলিত পরীক্ষার্থীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা হাসপাতলে পরীক্ষার্থীর সাথে দেখা করেছি, সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন আমরা মাঝে মাঝে হাসপাতালে যাবো।

No comments:

Post a Comment

Post Top Ad