কাটোয়ার মুস্থূলীতে অনুষ্ঠিত হলো দিদি ঠাকরুন পুজো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

কাটোয়ার মুস্থূলীতে অনুষ্ঠিত হলো দিদি ঠাকরুন পুজো





শনিবার দুপুরে কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে দিদি ঠাকরুন পুজো বিপুল উত্‍সাহের মধ্য দিয়ে সম্পন্ন হল।দিদি ঠাকরুন হল লোক চণ্ডী ও গ্রামীণ লোক দেবী। কলেরা ও বসন্ত রোগের দেবী।




বহুপ্রাচীন কালে একসময় মুস্থূলী গ্রামে কলেরা ও বসন্ত রোগে সারা গ্রাম ছেয়ে গিয়েছিল।গ্রামকে বসন্ত ও কলেরার হাত থেকে বাঁচাতে গ্রামের মানুষ মায়ের আরাধনা করেন।গ্রাম রক্ষা পায় দিদি ঠাকুরনের দৌলতে।সেইথেকে আজও মায়ের পুজো চলে আসছে।





মায়ের কোনো মূর্তি নেই।ঘটে ও বেদীতে পুজো হয়।দিদিঠাকরুন পুজোর বৈশিষ্ট্য হল জল,কলা ও মণ্ডা সহযোগে পুজো।কিন্তু মুস্থূলীর দিদি ঠাকরুনের পুজো কোনো কলা লাগে না।যে সমস্ত মহিলাদের কোনো সন্তান হয়নি তারা সন্তান লাভের আশায় দিদি ঠাকরুনের পুজো দিলে তাদের সেই ইচ্ছা পুরণ হয়।

No comments:

Post a Comment

Post Top Ad