করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সারা বিশ্ব যখন আতঙ্কিত, তখন রাজ্য সরকারের নির্দেশ মেনে অসম-বাংলা সীমানার বারোবিশায় ইস্ট-ওয়েস্ট করিডর ধরে যাতায়াতকারী সব ধরনের যানবাহনের চালক ও যাত্রীদের থার্মাল স্ক্যানিং শুরু করেছেন আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য কর্মীরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায় নিয়ে পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের ওই অভিযান জারি রয়েছে নিয়ম মেনে।জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আগামী পনেরো দিন পর্যন্ত লাগাতার ওই স্ক্যানিং জারি থাকবে।প্রয়োজনে ওই সময় সীমা বাড়ানো হতে পারে।

No comments:
Post a Comment