প্রেমিক যুগলের আত্মহত্যার জেরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন পূর্ব গোয়ালগাও এলাকায়।বুধবার বাড়ি থেকে কিছুটা দূরে কদম গাছে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষেরা।
প্রেমিক যুগলের নাম মামনি রায় বয়স ১৭ ও সুজন রায় বয়স ২০। প্রেমিক যুগলের বাড়ি পূর্ব গোয়ালগাও এলাকার একই পাড়ায়।পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকেই প্রেমীক যুগল নিখোজ ছিলো।মামনি রায় এবারে মাধ্যমীক পরীক্ষা দিয়েছিলো আর সুজন রায় কাঠ মিস্ত্রির কাজ করতো।
আজ সকালে প্রেমীক যুগলে মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। ঘটনার খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভমেন্ট হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকেদের দাবি তাদের ভালোবাসার সম্পর্ক ছিলো।তাদের রাজি ছিলো দুই পরিবারের লোকেরা।আইন অনুসারে মেয়ের বয়স না হওয়ায় তাদের বিয়ে দেওয়া হয়নি।কি কারনে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদের জানা নেই।

No comments:
Post a Comment