ভিনরাজ্যে পাচারের আগে উদ্ধার তিন ট্রাক সেগুন কাঠ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

ভিনরাজ্যে পাচারের আগে উদ্ধার তিন ট্রাক সেগুন কাঠ

নাগাল্যান্ড থেকে ভিনরাজ্যে পাচারের আগে তিন ট্রাক সেগুন কাঠ উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় কাঠ বোঝাই তিনটি ট্রাক আটক করা হয়। কাঠ পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় দু-কোটি টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।





টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, ধৃতরা জেরায় স্বীকার করেছে, তারা কাঠগুলি নাগাল্যান্ড থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল। এই কাঠ পাচারের সঙ্গে শিলিগুড়ির একটি চক্র জড়িত রয়েছে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad