পাতাল চন্ডী মন্দিরের সৌন্দর্যায়নের শিলান্যাস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

পাতাল চন্ডী মন্দিরের সৌন্দর্যায়নের শিলান্যাস





ঐতিহাসিক গৌড়, আদিনা, জগজীবনপুরের পর এবার জেলার মানচিত্রে উঠে আসছে ইংরেজবাজার পাতাল চন্ডী মন্দির। বুধবার এই মন্দিরের সৌন্দর্যায়নের লক্ষ্যে ২৮  লক্ষ টাকা বরাদ্দে বিভিন্ন কাজের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।






এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ সহ অন্যান্য। এদিন এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।






উল্লেখ্য,  প্রায় কয়েকশো বছরের পুরনো এই পাতাল চন্ডী মন্দির। বহু প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। মন্দির লাগোয়া একটি বড় ঝিল রয়েছে। কথিত আছে ডাকাতদল ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিতো নৌকা বেঁধে। ইতিহাস সমৃদ্ধ সেই নৌকা এখনো রয়েছে। তাই এই মন্দিরের সৌন্দর্যায়নের দাবি উঠেছিল বারবার।





অবশেষে সেই দাবি পূরণ হলো। ২৮  লক্ষ টাকা বরাদ্দে মন্দিরের সৌন্দর্য রানের লক্ষ্যে বিভিন্ন কাজের শিলান্যাস করা হলো। এই বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, ভক্তরা বহু দূর-দূরান্ত থেকে আসেন এই মন্দিরে। ভক্তদের আসার জন্য এতদিন কোনো রাস্তা ছিল না। পানীয় জল শৌচালয় কিছুই ছিল। ভক্তদের সুবিধার্থে সমস্ত কথা মাথায় রেখে 28 লক্ষ টাকা বরাদ্দে বিভিন্ন কাজের শিলান্যাস করা হল আজ।

No comments:

Post a Comment

Post Top Ad