কোলাঘাট ব্লকের বাগুর গ্রামে ছড়ালো করোনা আতংক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

কোলাঘাট ব্লকের বাগুর গ্রামে ছড়ালো করোনা আতংক





কোলাঘাট ব্লকের বাগুর গ্রামে এক যুবক কাতার থেকে কয়েকদিন আগেই ফেরে।তারপর অসুস্থ্য হয়।আর এই ঘটনা লোকমুখে জানাজানির পর এলাকায় মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায়।


 মঙ্গলবার কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়।যদিও তার জ্বর না থাকায় এইমুহুর্তে বাড়িতেই মাস্কপরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং বাড়িতেই অবজার্ভে রাখা হয়েছে।এই ঘটনার পরেই দেউলিয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়ায়।


তবে করোনা নিয়ে অযথা আতঙ্ক না হওয়ার আহ্বান জানিয়েছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডু।তিনি জানান, এই এলাকায় কোন ভয়ের কারন নেই। ব্লকের পঞ্চায়েতের মাধ্যম দিয়ে করোনা সম্পর্কে সাবধানতা নিয়ে প্রচার, লিভলেট বিলি চলছে।



তবে বাগুর গ্রামের ওই যুবককে অবজার্ভে রাখা আছে বাড়িতে । যেহেতু শরীরে জ্বর নেই সেই কারনে অযথা আতঙ্ক হওয়ার কোন কারন নেই।নেভিতে কাতারে কর্মরত ছিলো ওই যুবক।বাড়িতে আসার পরই সামান্য অসুস্থ্য হয়।তবে এই নিয়ে এলাকায় গুজব বা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন রাজকুমার বাবু।

No comments:

Post a Comment

Post Top Ad