পৌর ভোটেও কি বাধ সাধলো করোনা ! জানুন বিস্তারীত - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

পৌর ভোটেও কি বাধ সাধলো করোনা ! জানুন বিস্তারীত





হাতেগোনা কিছুদিন পরেই পৌরসভা ভোট এবং তা নিয়ে সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু করোনা ভাইরাসই যেন দেশ ও রাজ্যের সমস্ত কিছুকে ওলট-পালট করে দিল।করোনা ভাইরাস  ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে।





পশ্চিমবাংলায় যাতে এই ভাইরাস না আসে, তার জন্য ইতিমধ্যেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। তাই এই পরিস্থিতিতে যখন জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে, তখন রাজ্যে পৌরসভা নির্বাচন এপ্রিল মাসে হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।






সূত্রের খবর, আগামী সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশন একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। আর সেই বৈঠকেই নির্বাচনের ব্যাপারে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।



 ইতিমধ্যেই করোনা ভাইরাস যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার পক্ষে সমস্ত রাজনৈতিক দল করতে পারে। সেদিক থেকে পৌরসভা নির্বাচন পিছিয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে সকলে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসকে এড়িয়ে যাওয়ার সবথেকে বড় পদক্ষেপ, লোক জমায়েত জায়গায় না থাকা।

No comments:

Post a Comment

Post Top Ad