রবিবার শিলিগুড়ির অদূরে শালুগারা কাল চক্র গুম্পার সামনে এক অসুস্থ বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধার নাম শান্তি সুব্বা, বয়স আনুমানিক ৬৫।
সারাদিন ওই জায়গায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও শিলিগুড়ির পশু প্রেমী সংস্থা নির্বাক আরণ্যক এর সহযোগিতায় মহিলাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন " তার ছেলে আর বৌমা তাকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে, জন্ম দেওয়ার পর থেকে তাকে মানুষ করার পর আজ তার এই পরিণতি। তাই তিনি আর বাড়ী ফিরে যেতে চান না"। বর্তমানে শিলিগুড়ি হাসপাতালে বৃদ্ধার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ছেলের নাম প্রীতম সুব্বা। বাড়ী শিলিগুড়ি গুরুং বস্তি।

No comments:
Post a Comment