আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে বাম ও কংগ্রেস জোট হচ্ছে কিন্ত এখন অবধি কোন দল, কোন আসনে দাঁড়াচ্ছে তা চুড়ান্ত হয়নি। পরবর্তী সভায় তা সিদ্ধান্ত হবে বলে জানালেন দুই দলের নেতৃবৃন্দ।
রবিবার আলিপুরদুয়ার পৌরসভার আসন সমঝোতা নিয়ে বাম ও কংগ্রেসের বৈঠক হয় । বৈঠক শেষে কংগ্রেস ও বামফ্রন্টের পক্ষ থেকে মিলিত ভাবে সাংবাদিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার, কংগ্রেস আলিপুরদুয়ার জেলা সভাপতি মণিকুমার ডার্ণাল , সিপিএম আলিপুরদুয়ার জেলা সম্পাদক মৃণাল রায়, সিপিএম নেতা কৃষ্ণ ব্যানার্জি, আর এস পি নেতা নির্মল দাস।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা জানান যে, আলিপুরদুয়ার পৌরসভার কুঁড়িটি আসনে সিপিএম সাতটি, কংগ্রেস সাতটি, আরএসপি পাঁচটি ও সিপিআই একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে কোন দল, কোন আসনে দাঁড়াচ্ছে তা এখনও চুড়ান্ত হয়নি । যদিও ফরয়ার্ডব্লককে একটি আসন ও ছাড়া হয়নি বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment