সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিলি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

সিউড়িতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিলি




বীরভূম জেলার  সিউড়ি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিলি করা হলো এলাকায়।  তবে কে বা কারা  এই লিফলেট বিলি করেছেন তা জানতে পারা যায়নি।



 স্থানীয় সুত্রে জানা যায়,  বুধবার সকালবেলায় এই লিফলেটগুলি পড়ে থাকতে দেখা যায় সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাটজানবাজার কলোনির বাসন্তী মন্দির এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিজে ঘটনাস্থলে পৌঁছান।



তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে  প্রশাসনের কাছে জানান।  পাশাপাশি দলের জেলাস্তরের নেতাদের ঘটনাটি  জানানো হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad