হোলির রাতে পাথর বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 March 2020

হোলির রাতে পাথর বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের





হোলির রাতে বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকায় পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো বছর বাইশের  এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়,  মৃত ওই যুবকের নাম মিথুন  সরকার।  বাড়ি বুনিয়াদপুর পৌরসভার নলপুকুর এলাকায়।পেশায় তিনি একজন সবজি ব্যবসায়ী।




জানা যায়,  হোলির রাতে বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকা থেকে নলপুকুর এলাকায় বাড়ির পথে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে আসা পাথরবোঝাই একটি লরি ধাক্কা মারে তাকে।  ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় প্রাণ হারায় ওই যুবক।




পুলিশ ঘাতক লরিটিকে আটক করে এবং মৃত ওই যুবককের দেহ বংশীহারী থানায় নিয়ে আসে। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad