বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মেয়াদ বাড়াতে মামলা হবে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মেয়াদ বাড়াতে মামলা হবে





বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা ফের শিরোনামে ! বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তিনি।







লোধা কমিটির নিয়ম অনুযায়ী আগামী জুলাইয়ের পর বাধ‌্যতামূলক কুলিং-অফে যেতে হবে সৌরভকে। আদিত্য  চান না সেটা হোক।






তিনি বললেন ‘‘আমি মামলাটা করেছিলাম বলেই ভারতীয় বোর্ডে এত সংস্কার হল। এত কিছু হল। আমি সুপ্রিম কোর্টে আবেদন করব, যাতে সৌরভ গঙ্গোপাধ‌্যায় আর ওর টিমকে যেন এখনই কুলিং অফে না পাঠানো হয়।





তিন বছর সময় দেওয়া হয়,’। লোধা আইনে অনুযায়ী, কোনও প্রশাসক টানা ছ’বছর ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন। তার পর তাঁকে বাধ‌্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad