সমগ্র ভারত বর্ষ জুড়ে কোরোনা ভাইরাস মোকাবিলায় গতকাল রাত বারোটা থেকে লক ডাউন ঘোষিত হলেও কিছু লোকের আইন না মানা মানসিকতায় সোশ্যাল ডিস্টেন্সিঙ ব্যাহত হচ্ছে কোথাও কোথাও। পুলিশ সহ বিভিন্ন গন মাধ্যম প্রতিমুহূর্তে মানুষকে সজাগ করার চেষ্টা করে চলেছে।
তবুও কিছু মানুষের বাইরে বের হওয়ার প্রবণতায় ৯৯% মানুষ হোম কোয়ারেন্টাইন থেকেও বিপদের ঝুঁকি কমছে না। তাই এসব লোকেদের বিরুদ্ধে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য জুড়ে। সামাজিক মাধ্যমেও সুশীল সমাজ অনবরত সকলকে অনুরোধ করে চলেছে বাড়িতে থাকার জন্য।
পুলিশ ও প্রশাসন মাইকিং করছে অনবরত। তবুও কাজ না হওয়ায় আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার পুলিশ কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে।
এই প্রসঙ্গে কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মুখার্জী জানিয়েছেন, লক ডাউন নিয়ে সরকারী নির্দেশিকা পালন করে মানব জীবন বাঁচানোর জন্য আমরা সকলকে অনুরোধ জানিয়েছে। বেশিরভাগ মানুষজনই তা মেনে চলছেন, আর যারা মানছে না তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
আজ কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুনিদৃষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

No comments:
Post a Comment