প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ক্রিকেট খেলায় আটক ৮ জন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে ক্রিকেট খেলায় আটক ৮ জন






করোনাভাইরাসের হিংস্র থাবায় কুপোকাত সারা বিশ্ব। লকডাউন হচ্ছে একের পর এক দেশ। ঠিক সেই মুহূর্তে এ দেশে ঘটল নজিরবিহীন ঘটনা, যদিও এটি গত রবিবারের কথা। কারফিউ অমান্য করে ক্রিকেট খেলায় মহারাষ্ট্রের কল্যাণে ৮ জনকে আটক করেছে পুলিশ।

করোনার করাল গ্রাস রুখতে সেইসময়  ৮০টি শহর লকডাউন করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসমাগম নিষিদ্ধ করেছেন। সেই নির্দেশ অমান্য করে ক্রিকেট খেলায় ওই ৮ জনকে শাস্তি দিয়েছে পুলিশ।

গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশের জনগণকে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ীতে থাকার আহ্বান জানান। সেই নিষেধাজ্ঞা ভেঙে গত রবিবার বিকালে কালা থালাও ময়দানে ক্রিকেট খেলছিলেন ৮ জন। মহাত্মা ফুলে চৌকি স্টেশনের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বাতিল করা হয়েছে। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজ।

পেছানো হয়েছে আইপিএল, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, অস্ট্রেলিয়াসহ সব দেশের ঘরোয়া লিগ। ৩ ম্যাচ বাকি থাকতে পিএসএল বন্ধ করেছে পাকিস্তান।

No comments:

Post a Comment

Post Top Ad