ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এখন প্রশাসনের কাজে ব্যস্ত। তিনি দেশে ফিরে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন।
ইংল্যান্ড থেকে ফিরে গাইডলাইন মেনে সাঙ্গাকারা এই কাজ করলেন। শ্রীলঙ্কার সরকারের নির্দেশ ইউরোপ থেকে কেউ ফিরলে তাঁকে প্রথমে পুলিশের কাছে যেতে হবে। তারপর কোয়েরান্টাইনে যেতে হবে।
সাঙ্গাকারা জানালেন “করোনা ভাইরাস নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। দেহে উপসর্গ ছিল না। আমি গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি। লন্ডন থেকে এক সপ্তাহ আগে দেশে ফিরেছি।
সরকার থেকে বলা হয়েছিল, ১-১৫ মার্চের মধ্যে যারা ইউরোপ থেকে দেশে ঢুকবে, তাদের এ নিয়ম মেনে চলতে হবে। তাই গাইডলাইন মানছি।" শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৭৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।

No comments:
Post a Comment