ট্রলারের সাথে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা স্কুটির, মৃত তিন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

ট্রলারের সাথে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা স্কুটির, মৃত তিন






রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রলারের সাথে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা স্কুটির। ঘটনায় মৃত্যু হয়েছে স্কুটিতে থাকা তিন যাত্রীর৷ শুক্রবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  গোপালনগর থানার অন্তর্গত মেদিয়া বাজারের কাছে। 




 ঘটনায় মৃত্যু হয়েছে  সৌমেন প্রামাণিক, রঞ্জন পোদ্দার ও মিহির মজুমদার নামে তিন জনের। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক সৌমেন ও রঞ্জন এর বাড়ি মেদিয়া বাজার এলাকায়।  অপর যুবক মিহিরের বাড়ি স্থানীয় গণেশপুরে।  জানা গেছে চাকদার দিক থেকে তিন যুবক একটি স্কুটি গাড়িতে চেপে আসছিলো, সেই সময় বনগাঁর দিক থেকে চাকদা অভিমুখে যাওয়া ট্রলারটি মেদিয়া বাজারের  কাছে পার্কিং করছিলো। 





স্থানীয়দের বক্তব্য অনুযায়ী স্কুটিতে থাকা যুবকেরা সজোরে এসে ট্রলারের মুখোমুখি ধাক্কা মারে।  ঘটনায় দুমড়েমুচড়ে যায় স্কুটিটি।  রাস্তার উপরেই ছিটকে পড়ে তিন যুবক।  খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালেসেখানে আনার পর চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন

No comments:

Post a Comment

Post Top Ad